বড়দল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস
রবড়দল মাধ্যমিক বালিকা বিদ্যালয়,ডাক- বড়দল, উপজেলা - আশাশুনি, জেলা- সাতক্ষীরা এর সংক্ষিপ্ত ইতিহাস:
“ শিক্ষাই জাতির মেরুদণ্ড”
বিদ্যালয় তার বাহন।
১। শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তি। বিশেষ করে নারী শিক্ষা একটি সমাজকে আলোকিত, সচেতন ও সমৃদ্ধ করে তুলতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। আর এই লক্ষ্যকে সামনে রেখে তৎকালীন ৫ নং বড়দল উইনিয়নের স্বন্মধন্য চেয়ারম্যান আলহাজ্জ্ব এস এম ইউনুছ আলী সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলাধীন বড়দল ইউনিয়ন সদরে প্রতিষ্ঠা করেন বড়দল মাধ্যমিক বালিকা বিদ্যালয়।প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি এলাকার নারী শিক্ষার বিস্তার , ৗনতিক মূল্যবোধের বিকাশ এবং দক্ষ মানব সম্পদ গঠনে গুরুত্বপূর্ন অবদান রেখে চলেছে। বিদ্যালয়টির ইতিহাস শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা ও বিকাশের কাহিনী নয় ; এটি স্থানীয় মানুষের শিক্ষা সচেতনতা , সামাজিক অগ্রগতি এবং সম্মিলিত প্রচেষ্ঠার একটি মূল্যবান দলিল।
২। স্থাপন কাল : ০১ - ০১ - ১৯৯৪ ইং ।
৩। প্রতিষ্ঠাতা ও জমি দাতা : মরহুম আলহাজ্জ্ব এস এম ইউনুছ আলী , চেয়ারম্যান (প্রাক্তন) ৫ নং বড়দল ইউনিয়ন পরিষদ আশাশুনি , সাতক্ষীরা।
৪। জমির পরিমান : ০২.০৮ একর ।
৫। ভৌগলিক অবস্থান :বিদ্যালয়টির উত্তর - পশ্চিমে ১০ কিলোমিটার দূরে আশাশুনি উপজেলা সদর , উত্তরে পাইকগাছা উপজেলা, দক্ষিনে কয়রা উপজেলা এবং সাতক্ষীরা জেলা সদর থেকে ৪৫ কিলোমিটার দক্ষিন - পূর্বে।
